ঢাকা, শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬

জামালপুর জেলা ছাত্রদলের উদ্যোগে ১৪ নং সাংগঠনিক ওয়ার্ড কম্পপুরে তারেক রহমানের ৩১দফা লিফলেট বিতরণ

বুধবার ( ১২ নভেম্বর) জামালপুর শহরের অন্তর্গত ১৪ নং সাংগঠনিক ওয়ার্ড কম্পপুরে জামালপুর জেলা ছাত্রদলের উদ্যোগে জনাব তারেক রহমানের ঘোষিত  ৩১ দফার লিফলেট বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত। আসন্ন ত্রয়োদশ  জাতীয় সংসদ নির্বাচনে জামালপুর সদর ৫ আসনের  বিএনপির মনোনীত এমপি প্রার্থী জননেতা এডঃ শাহ্ মোঃ ওয়ারেছ আলী মামুন কে বিজয়ী করার লক্ষে জামালপুর শহরের ১৪নং সাংগঠনিক ওয়ার্ডে জামালপুর জেলা ছাত্রদলের ধানের শীষের প্রচারনা ও জনাব তারেক রহমানের ঘোষিত  ৩১দফা লিফলেট বিতরণ করা হয়।


জামালপুর সদর ৫ আসনের  বিএনপির মনোনীত এমপি প্রার্থী জননেতা এডঃ শাহ্ মোঃ ওয়ারেছ আলী মামুনের দিকনির্দেশনায় শহরের প্রত্যেকটি সাংগঠনিক ওয়ার্ডে এই লিফলেট বিতরণ কর্মসূচি পালন করছেন জামালপুর জেলা ছাত্রদলের সকল নেতৃবৃন্দ।


উক্ত লিফলেট বিতরণ কর্মসূচি অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, শহর বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক জনাব শহিদুল ইসলাম শহীদ। এছাড়াও উপস্থিত ছিলেন ১৪ নং ওয়ার্ড বিএনপির সভাপতি নুর ইসলাম, সাধারণ সম্পাদক শাহিনুর রহমান শাহিন, সিনিয়র সহসভাপতি মুকুল মিয়া, সাবেক সরকারি আশেক মাহমুদ কলেজের যুগ্ম সাধারণ সম্পাদক ও ওয়ার্ড বিএনপি'র যুগ্ম সাধারণ সম্পাদক রাসেল আহমেদ, যুবনেতা  আব্দুর রউফ, ওয়ার্ড ছাত্রদলের সভাপতি শাহিনুর ইসলাম শাহীন, ছাত্রনেতা সাকিব আহমেদ, মহিলা দলের নেত্রী শিউলি বেগম সহ বিএনপি'র সকল অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। 


আরো উপস্থিত ছিলেন জামালপুর জেলা ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি শামীম আহমেদ, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মাহাদী হাসান রেমিন ও জেলা ছাত্রদলের নেতৃবৃন্দ সহ বিএনপি'র সকল অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ ।

ads
ads
ads

Our Facebook Page

↑